ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী ৮ নভেম্বরের মধ্যে ফরম পূরণ করতে হবে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ফরম।
৭ নভেম্বর ঢাকা শিক্ষা বোর্ড জানায়, বিলম্ব ফি ছাড়া ৮ নভেম্বর পর্যন্ত এসএসসির ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফি জমা দেয়া যাবে বৃহস্পতিবার পর্যন্ত। তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।
আগের নির্দেশনা অনুযায়ী, গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয় আর ফরম পূরণের শেষ দিন ছিলো ৭ নভেম্বর।
কোন বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি কত:
১) বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লাগবে ২ হাজার ১৪০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকা।
২) ব্যবসায় শিক্ষার পরীক্ষার্থীদের গুনতে হবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।
৩) মানবিক বিভাগের পরীক্ষার্থী প্রতি লাগবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।
আরও পড়ুন: পদোন্নতি পেলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা





